বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত ফলে গড় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ। বাউবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৬ হাজার ৭৬৫ শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেন ৩৮ হাজার ১৭৯ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীসংখ্যা ১৬ হাজার ২২২ জন। এর মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীসংখ্যা ১০ হাজার ৫০৩ জন। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৭১৬ জন ছাত্র এবং ৪ হাজার ৭৮৭ জন ছাত্রী। গ্রেডভিত্তিক ফলাফলে ১৬ জন ‘A+’, ১ হাজার ৫০৮ জন ‘A’, ৩ হাজার ৩০২ জন ‘A-’, ৩ হাজার ৫২৪ জন ‘B’, ২ হাজার ১০৭ জন ‘C’, এবং ৪৬ জন ‘D’ গ্রেড অর্জন করেছেন।
বিস্তারিত পড়ুন মূল প্রতিবেদনে
