শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৬:৩৬:১০ অনলাইনে ২ জন YT
প্রকাশিত পোস্ট ৬১৪টি ক্যাটাগরি ২৫টি
সর্বশেষ আপডেট ৬:৩৩ অপরাহ্ণ লাইভ

পে স্কেল • পেনশন • ছুটি • সরকারি প্রজ্ঞাপন ও গেজেটের সর্বশেষ আপডেট

সরকারি আপডেট
সরকারি ওয়েবসাইটের সর্বশেষ প্রজ্ঞাপন, গেজেট ও পরিপত্র এখানে দেখা যাবে
অন্যান্য

ডাউনগ্রেড

ডাউনগ্রেড

জীবনে উন্নতি করার একটা গোপন ইচ্ছা বরাবরই ছিল। কিন্তু ইচ্ছাটা এতই গোপন যে উন্নতি নিজেও তার খবর পায়নি। ফলে বয়স বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে, বাজারদর বাড়ছে, শুধু আমার অবস্থানটা ক্রমেই নিচের দিকে নামছে। আগে ভাবতাম, মানুষ চেষ্টা করলে ওপরে ওঠে। এখন বুঝি, ওপরে উঠতে চেষ্টার প্রয়োজন হয়, নিচে নামতে কিছুই করতে হয় না। মাধ্যাকর্ষণ শক্তি বাকিটা সামলে নেয়।আমার এই অধঃপতনের প্রথম আনুষ্ঠানিক ঘোষণা আসে অফিস থেকে। বস এমনিতে অমায়িক। তবে তার ভালোত্ব কখনো অধস্তন কর্মচারীদের ওপর প্রয়োগ করেন না। সামান্য ভুল হলেই বলেন, ‘আপনারে ডিমোশন করে দেব।’একদিন এমন হুমকি শুনে সাহস করে বললাম, ‘স্যার, ডিমোশন করে কত নিচে নামাবেন?’বস চশমার ওপর দিয়ে তাকালেন, ‘যত নিচে নামানো যায়।’বললাম, ‘স্যার, আমি তো এমনিতেই নিচে আছি। আরও নামালে আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে বসতে হবে।’বস কিছুক্ষণ ভেবে বললেন, ‘মন্দ বলেননি। ওখানে লোকেরও অভাব আছে।’অফিস থেকে বাসায় ফিরেও ডাউনগ্রেডের আতঙ্ক কাটে না। বরং এখানে পরিস্থিতি আরও ভয়াবহ। অফিসে অন্তত ডিমোশনের আগে কারণ দর্শানোর সুযোগ থাকে।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।