জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হওয়ায় নতুন মহাসচিব হওয়ার দৌড়ে আট প্রার্থী লড়ছেন। এই পদে কারা প্রার্থী হয়েছেন, কীভাবে তাঁরা নির্বাচিত হন এবং তাঁদের সামনে কী কী বড় চ্যালেঞ্জ রয়েছে?জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার পর, নিয়ম অনুযায়ী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে নতুন মহাসচিবকে বেছে নেওয়া হয়। যিনি নির্বাচিত হবেন, তিনি হবেন জাতিসংঘের দশম প্রধান এবং ২০২৭ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।এবারের নির্বাচন বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, জাতিসংঘের ইতিহাসের ৮১ বছরে এই প্রথম কোনো নারীর প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। বর্তমানে আট প্রার্থীর মধ্যে পাঁচজনই নারী। এ ছাড়া জাতিসংঘের আঞ্চলিক নিয়ম অনুযায়ী, এবার লাতিন আমেরিকা বা ক্যারিবীয় অঞ্চল থেকে কাউকে মহাসচিব হিসেবে পাওয়ার সম্ভাবনাও রয়েছে।পৃথিবীর সবচেয়ে বিরল মাছ কোনটিজাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসজাতিসংঘের মহাসচিব কেজাতিসংঘের সবচেয়ে বড় কর্মকর্তা হলেন সেক্রেটারি জেনারেল বা মহাসচিব। তাঁকে একাধারে কূটনৈতিক, আইনজীবী, সরকারি কর্মকর্তা এবং কোনো বড় কোম্পানির প্রধান নির্বাহীর (সিইও) সঙ্গে তুলনা করা হয়।
বিস্তারিত পড়ুন মূল প্রতিবেদনে
