শুধু পেট ভরানো নয়, শিশুর শারীরিক ও মানসিক বিকাশ, মনোযোগ এবং ভালো খাদ্যাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রেও স্কুলের টিফিন গুরুত্বপূর্ণ। প্রতিদিনের টিফিনে দরকার পুষ্টির ভারসাম্য, খাবারে বৈচিত্র্য। মোটকথা, স্কুলের টিফিন যেন হয় স্বাদ, পুষ্টি আর আনন্দের বাক্স।টিফিনের পরিকল্পনা শিশুর বয়স ও চাহিদা অনুযায়ী টিফিন তৈরির সময় কয়েকটি বিষয় গুরুত্ব দেওয়া প্রয়োজন।প্রি-স্কুল (৩-৫ বছর): অল্প পরিমাণে, নরম, সহজে চিবানো ও খাওয়া যায়—এমন বৈচিত্র্যময় খাবার দিতে হবে। খাবারের স্বাদ, রং ও পরিবেশনে আকর্ষণ রাখাটা জরুরি।প্রাথমিক পর্যায় (৬-১০ বছর): শারীরিক বৃদ্ধি ও শেখার জন্য প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি নিশ্চিত করতে শস্য, ডিম, দুধ, ডাল, ফল ও সবজির সমন্বয়ে টিফিন তৈরি করা ভালো। বাংলাদেশের ২০২৫ সালের জাতীয় খাদ্য নির্দেশিকায় ৬-৯ বছর বয়সী শিশুদের জন্য প্রতিদিন তিনটি প্রধান খাবারের পাশাপাশি দুটি স্বাস্থ্যকর স্ন্যাকসের কথা বলা হয়েছে। সেখানে শস্য, ডাল, মাছ, মাংস, ডিম, দুধ, শাকসবজি ও ফলের বৈচিত্র্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিস্তারিত পড়ুন মূল প্রতিবেদনে
