বিশ্বজুড়েই তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ‘নোনাম্যাক্সিং’। ধীরগতির এই জীবনধারায় কেন আগ্রহী হয়ে উঠছে তারা? আদতেই কি এতে প্রশান্তি মিলবে?নোনাম্যাক্সিং লাইফস্টাইলে স্নেহ, ভালোবাসা, বন্ধনের মতো বিষয়গুলো গুরুত্ব পায়কী এক দুর্নিবার নেশার পেছনে যেন ছুটছে মানুষ। ভালোর থেকেও আরও ভালো কিছু চাই। সেরা হওয়া চাই। সামাজিক মাধ্যমেও নিজের প্রচার চাই। নিজেরা তো ছুটছেনই, শিশুদেরও এই দৌড়ে নামিয়ে দিচ্ছে বহু মানুষ। তবে সেরা হওয়া আর সেরা সবকিছু পাওয়ার এই অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসছেন এ যুগের তরুণেরা। ‘নোনাম্যাক্সিং’ কী?‘নোনাম্যাক্সিং’য়ের ধারণাটা সামাজিক মাধ্যমের কল্যাণেই জনপ্রিয়তা পেয়েছে। এর মূলকথা হলো নানা-নানি, দাদা-দাদিদের সময়কার মতো বাঁচা, যখন জীবনের গতি ছিল অনেক ধীর। সেই জীবনে ছিল মিষ্টি হাসি, খুনসুটি, আড্ডা। পরিবারের জন্য সময় নিয়ে রান্না করতেন তখনকার মানুষেরা। সবাই মিলে আয়েশ করে খেতে বসতেন। আধুনিক যুগের মতো সারাটা ক্ষণ ‘কিসের যেন একটা তাড়া’ ছিল না সেই সময়।লিখতে গিয়ে চোখে ভাসছে নানির সেলাইয়ের ফোঁড়ে আমাদের মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার সময়গুলো।
বিস্তারিত পড়ুন মূল প্রতিবেদনে
