বর পাকুড়গাছ ও কনে বটগাছ পাশাপাশি দাঁড়িয়ে। টাঙ্গাইলের মির্জাপুরের ভাতগ্রাম ইউনিয়নের রুহিৎপুর গ্রামে বাজতে চলেছে অন্য রকম এক বিয়ের সানাই। ২৭ নভেম্বর সনাতন ধর্মের রীতি মেনে বিয়ে হবে পাকুড়গাছ তীর্থ শিকদার ও বটগাছ শুক্লা সরকারের।২০০ বছরের জুটির পাশেএলাকাবাসী জানান, রুহিৎপুর গ্রামে প্রায় ২০০ বছরের পুরোনো পাশাপাশি একটি বট ও একটি পাকুড়গাছ জড়াজড়ি করে বেড়ে উঠেছিল। ২০২৩ সালের অক্টোবরে গাছ দুটি ঝড়ে ভেঙে পড়ে। স্থানীয় লোকজন পুরোনো জুটির স্মৃতি ধরে রাখতে পাশে নতুন একটি বট ও একটি পাকুড়ের চারা রোপণ করেন। তিন বছরের যত্নে চারা দুটি এখন বেশ বড় হয়েছে। গ্রামের মুরব্বিরা তাদের এক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।বিয়ের আগে বর–কনের নামও ঠিক করা হয়েছে। পাকুড়গাছটিকে গ্রামের বাসিন্দা চিত্ত রঞ্জন শিকদারের (৫০) ছেলে হিসেবে নাম দেওয়া হয়েছে তীর্থ শিকদার। আর বটগাছটিকে একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সরকারের (৭১) মেয়ে হিসেবে নাম দেওয়া হয়েছে শুক্লা সরকার। প্রথমে বর ও কনের নাম প্রস্তাব করেন চিত্ত রঞ্জন ও পবিত্র কুমার। গ্রামবাসী তাতে একমত হন।
বিস্তারিত পড়ুন মূল প্রতিবেদনে
